বিনপুর দুই ব্লকের শিলদায় ভৈরবথানে পুজো দিতে হাজার হাজার মানুষের লম্বা লাইন
দি নিউজ লায়ন ; ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই ব্লকের শিলদা এলাকায় থাকা ভৈরব থানের মন্দিরে প্রতিবছর বিজয়া দশমীর দিন হাজার হাজার মানুষ দূর দুরান্ত থেকে এসে পুজো দেয়। করোনা পরিস্থিতির মন্দির কমিটির পক্ষ থেকে ও প্রশাসনের পক্ষ থেকে ভৈরব থান এলাকার মেলা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যার ফলে নিয়ম মেনে শুধু ভৈরব থানে পূজার ব্যবস্থা করা হয়েছিল।
কিন্তু সোমবার সকাল থেকে হাজার হাজার মানুষ ভৈরব থান এলাকায় এসে জড়ো হয়। যার ফলে চিন্তার ভাঁজ পড়ে প্রশাসনের কর্মকর্তাদের কপালে ও পূজা কমিটির সদস্য দের।পূজা কমিটির পক্ষ থেকে মেলা নিষিদ্ধ করা হলে ও দূর-দূরান্ত থেকে বহু মানুষ সকাল থেকেই চলে আসে। যার ফলে ভৈরব থানে পুজো দেওয়ার জন্য হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে।
সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক ব্যবহার করে পুজো দিতে আসা মানুষেরা লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন। প্রশাসন ও মন্দির কমিটির পক্ষ থেকে করোনা পরিস্থিতির জন্য সর্বস্তরের মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলারও মাক্স ব্যবহার করে ভৈরব থানের মন্দিরে পুজো দেওয়ার আবেদন জানানো হয়। কিন্তু মেলা বন্ধ থাকা সত্ত্বেও যেভাবে হাজার হাজার মানুষ শিলদা ভৈরব থানে পুজোতে সামিল হয়েছেন তাতে অনেকেই করোনার আতঙ্ক করছেন।
প্রতিবছর বিজয়া দশমীর দিন ওই এলাকায় বিশাল মেলা বসতো বাংলা বিহার ঝাড়খন্ড উড়িষ্যা থেকে হাজার হাজার মানুষ ছুটে যান আসেন।কিন্তু বর্তমান করোনা পরিস্থিতি সবকিছুই যেন বদলে দিয়েছে। তাই আদালত ও রাজ্য প্রশাসনের নির্দেশ মেনে শিলদা ভৈরব থান পূজা কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Post a Comment